হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল শেবাচিমে হাতে পায়ে ধরে মিলল লাশের মুক্তি!

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যু!

বরিশাল অফিস

ছবি: আমার দেশ

  • মারধর করে ৭ ঘণ্টা একটি কক্ষে আটকে রাখা হয় দুই স্বজনকে
  • সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত চলে এই কাণ্ড
  • মারতে মারতে দোতলা থেকে নিচতলায় নামিয়ে আনা হয়

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ করায় দুই স্বজনকে মারধর করে ৭ ঘণ্টা মৃত শিশুর লাশসহ স্বজনদের আটকে রাখার ঘটনা ঘটেছে। মৃতের মা হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে আহাজারি করার ৭ ঘণ্টা পর মুক্তি মেলে স্বজন ও সন্তানের লাশের।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনার সূত্রপাত হয়ে রাত দেড়টা পর্যন্ত চলে এই তুলকালাম কাণ্ড।

নিহত নবজাতকের মা পূজা রাণী বলেন, ১৫ মে তার প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়। সন্তান অসুস্থ হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। মঙ্গলবার প্রথম ও আমার বুকের দুধ পান করেছে। আমার হাত ধরে হেসেছে। সন্ধ্যায় নার্স এসে জানায়, আমার সন্তান মারা গেছে। শিশুটি মারা যাওয়ার পর শিশুটির মামা জয়দেব দায়িত্বরত চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলেন। চিকিৎসকদের বিরুদ্ধে চিকিৎসা সেবার অবহেলার অভিযোগ তোলার পরপরই তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা আমার ভাই জয়দেব ও তার সঙ্গে থাকা মামুন নামের একজনকে মারতে মারতে দোতলা থেকে নিচতলায় নামিয়ে এনে একটি কক্ষের মধ্যে আটকে রাখেন। তার সন্তানের মৃত্যুর পর ৭ ঘণ্টা ধরে তারা আমার দুই স্বজন ও আমার সন্তানের লাশ আটকে রাখে। হাতে পায়ে ধরে আহাজারি ও ক্ষমা চাওয়ার পর রাত ১টার পর তাদের হাসপাতাল থেকে মুক্তি মেলে।

মৃত শিশুর বাবা উজ্জ্বল দাস জানান, মঙ্গলবার সন্ধ্যার পর তার সন্তানের শ্বাসকষ্ট হওয়ায় বিষয়টি জানাতে চিকিৎসকের কাছে যান তারা। ওই সময় রুমে ইন্টার্ন চিকিৎসকরা থাকলেও কেউ আসেননি। কিছুক্ষণ পর তারা এসে শিশুকে মৃত ঘোষণা করলে তার মামা আবেগাপ্লুত হয়ে পড়ে। এসময় তিনি ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুললে সাদা ইউনিফর্ম পরিহিতো ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তার বাগবিতণ্ডাও হয়। এর কিছুক্ষণ পরে মেডিক্যাল কলেজের কিছু শিক্ষার্থী এসে জয়দেব নামে মৃতের এক স্বজনকে মারধর করে, সেই ভিডিও ধারণ করতে গিয়ে মামুন নামে আরেক যুবকও মারধরের শিকার হন। পরে তাদের হাসপাতালের নীচতলার জরুরি বিভাগের একটি কক্ষে আটকে রাখা হয়।

যদিও মারধরের বিষয়টি অস্বীকার করেছেন বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থীরা। শিক্ষার্থী শান্ত তালুকদার বলেন, মেডিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থীদের সকালে ও বিকেলে ওয়ার্ড থাকে এবং এর ওপর আইটেম থাকে। আইটেম দিয়ে বের হওয়ার সময় মৃত শিশুর বাবা তার স্বজনদের আমাদের আটকে রাখতে বলেন। তার অভিযোগ ভুল চিকিৎসার জন্য শিশুটি মৃত্যুবরণ করেছে। তিনি বলেন, মৃতের স্বজনরা আমাদের আটকানোর চেষ্টাকালে মেয়ে শিক্ষার্থীদের অ্যাফরোন ও ব্যাগ ধরে টান দেন। সেই সঙ্গে ওয়ার্ডের দায়িত্বরত নার্সদেরও হেনস্তা করেন।

এ দিকে শিক্ষার্থীরা শিশুটির মামাসহ দুজনকে আটকে রাখার খবরে হাসপাতাল পরিচালক, মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় শিক্ষার্থীরা আটক দুজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

যদিও প্রত্যক্ষদর্শী অন্য রোগী ও স্বজন আমির হোসেন বলেন, ‘শিশুটি মারা যাওয়ায় তার পরিবার অভিযোগ করেন চিকিৎসা ঠিকভাবে দেওয়া হয়নি। এই কথা শুনে ইন্টার্ন চিকিৎসকরা দুজনকে মারধর করেছেন। আরেক প্রত্যক্ষদর্শী সোহেল রানা বলেন, ‘দুজনকে প্রচণ্ড রকমের মারধর করা হচ্ছিল। আমরা ভেবেছি চোর ধরেছে। পরে শুনি এক শিশু মারা গেছে তার আত্মীদের মারছে ডাক্তাররা।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার অলক কান্তি শর্মা বলেন, ‘একটি নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ছাত্র আর রোগীর স্বজনদের মধ্যে কথা কাটাকাটির সূত্র ধরে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটেছে। পরে আমরা পরিস্থিতি আরও যাতে ঘোলাটে না হয় এজন্য শিশুটির স্বজনদের সরিয়ে নিই। বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ যাদের কাছ থেকে পাব, তার সূত্র ধরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, ‘বিষয়টি উভয়পক্ষের সঙ্গে বসে সমাধান করা হয়েছে। আমরা চাই এখানে যারা পড়ালেখা করছে, তারা যেন স্বাভাবিকভাবে ইউনিফর্ম পরে ক্যাম্পাসে চলাফেরা করতে পারে, সেইসঙ্গে রোগীদেরও যেন ঠিকভাবে চিকিৎসা হয়। সমস্যা আমাদের অনেক রয়েছে, ধীরে ধীরে সমাধান করতে হবে ও ধৈর্য ধরতে হবে।’

এমএইচ

যুবদল নেতার বিরুদ্ধে দুই জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ

গ্রাম আদালতের ফলে মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন

বরিশালে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপনারা যারা রাজনীতি করেন তাদের কোনো কোয়ালিটি নাই

প্রধানমন্ত্রীর ছবি না থাকায় মঞ্চে উঠলেন না সেতুমন্ত্রী

নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ

শেবাচিমে হামে আরও দুই শিশুর মৃত্যু

জিয়ানগরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

নেছারাবাদে পরিত্যক্ত বাড়িতে মিলল ওঝার লাশ