হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

বরিশাল অফিস

নিখোঁজ হওয়ার তিন দিন পর বরিশালে নাজমুল নামে এক অটোচালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) দুপুর ৩ টার দিকে বরিশাল নগরীর কালিজিয়া নদীর পাড় থেকে বস্তাবন্ধী অবস্থায় ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবার দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ জুন থেকে আটোরিক্সা চালক নাজমুল রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তিনদিন পূর্বে আজ বস্তাবন্দী অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তাদের ধারনা এটা একটি পরিকল্পত হত্যাকান্ড।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন-উল ইসলাম বলেন, গত ১৩ জুন সকাল ৯ টার দিবে বিমানবন্দর থানাধীন রায়পাশা কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি এলাকা আব্দুর রশিদ মোল্লার ছেলে থেকে নাজমুল হোসেন (২২) নামে যুবক নিখোঁজ হন। পরে তার পরিবারের লোকজন বিমানবন্দর থানায় একটি সাধারন ডায়রী করেন। এর পর থেকে যুবকটি নিখোঁজ থাকেন। মঙ্গলবার দুপুরে আমাদের কাছে ৯৯৯ এর একটি ফোন আসে। পরে আমরা জানতে পারি বস্তাবন্ধী একটি লাশ পরে আছে। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করি। তবে পরিবারের দাবি পূর্ব শক্রুতার কারনে এই পরিকল্পিত হত্যা করা হয়েছে।

নদীতে ডুবে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা

জিয়ানগরে আলোচিত হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

জিয়ানগরে ভবন সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান

পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পটুয়াখালীতে জিয়া স্মৃতি বইমেলা অনুষ্ঠিত

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

কুয়াকাটায় বেরিবাঁধের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

দুর্দিন যাচ্ছে পিরোজপুরের শাঁখাশিল্পীদের

দশমিনায় টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২