হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় থানা পরিদর্শনে তথ্যমন্ত্রী

বরিশাল অফিস

বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার দুপুরে তিনি আগৈলঝাড়া থানায় পৌঁছে হামলার ঘটনায় ভাঙচুর করা কক্ষ পরিদর্শন শেষে আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

পরে আগৈলঝাড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। এ সময় তিনি থানায় হামলা ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এই হামলার ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান মন্ত্রী। এ ঘটনায় যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয় সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম ও প্রেস ক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম প্রমুখ।

একাধিক মামলার আসামি রিয়াজ ফকিরকে চুরির মামলায় গত বুধবার গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার বিকালে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে তার আত্মীয়স্বজনসহ শতাধিক লোকজন মিছিল নিয়ে থানার ভেতরে ঢুকে হামলা করে পুলিশকে মারধর ও কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে।

নকলের সুযোগ না পেয়ে কেন্দ্র ভাঙচুর, কলেজ সভাপতিসহ আহত ১৫

মেয়ে হারানোর ভয়ে মানসিক চাপে সন্তান নিয়ে নদীতে ঝাঁপ মায়ের

বাউফলে অটোরিকশার ধাক্কায় শিক্ষকের মৃত্যু

জিয়ানগরে দুই শিক্ষকের এমপিও বাতিল, জাল সনদে চাকরি

সামান্য বৃষ্টিতেই উঠে যাচ্ছে পৌর শহরের নতুন সিলকোট, ক্ষোভ স্থানীয়দের

বাকেরগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূর স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ২

কুয়াকাটায় অবৈধ ট্রলিং ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত মৎস্য খাত

মির্জাগঞ্জে লোডশেডিংয়ে বিদ্যুৎহীন কয়েক হাজার গ্রাহক

দানব খ্যাত আ.লীগ নেতা হারিছ কারামুক্ত

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, আহত ১০ পুলিশ