হোম > সারা দেশ > বরিশাল

বরিশালের মসজিদে মসজিদে বিএনপির দোয়া মোনাজাত

বরিশাল অফিস

ফাইল ছবি

কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশালের মসজিদগুলোয় দোয়া মোনাজাত করেছে বরিশাল জেলা ও মহানগর বিএনপি।

শুক্রবার জুমার নামাজ আদায়ের পর এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া মোনাজাতে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

যেখানে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করার পাশাপাশি দেশের মানুষের শান্তি কামনা করা হয়। দোয়া মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

নগরের ১৩ নম্বর ওয়ার্ডের সরকারি বাসভবনস্থ জামে মসজিদে বাদ জুমা দোআ মোনাজাতের আয়োজন করা হয়। যেখানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বরিশাল-৫(সদর) আসনের বিজয়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এর জন্য দোয়া মোনাজাত করা হয়। বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সরল আহমেদ রাসেল, বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান খান পলাশ, বরিশাল মহানগরের ১৩ নম্বর ওর্য়াড বিএনপির সাবেক সদস্য রিপন সিকদার, আল-আমিন হাওলাদার, রুবেল খান, রানা হাওলাদার, ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের,মো. হাসান হাওলাদার, আকাশ খান, বেল্লাল, সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী তারা নির্বাচনে বিজয়ের পর কোণ মিছির করছে না। তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনা করেছেন। এটা নগরীর সব মসজিদের পাশাপাশি মন্দির এবং গির্জায় অনুষ্ঠিত হয়েছে।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম