হোম > সারা দেশ > বরিশাল

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার সহায়তা প্রদান

উপজেলা প্রতিনিধি, (তজুমদ্দিন) ভোলা

ভোলার তজুমদ্দিনে আর্থিকভাবে অসচ্ছল এক অসুস্থ ইমামের চিকিৎসার জন্য এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি।

সোমবার (১৩ জুলাই) উপজেলা শাখার উদ্যোগে তজুমদ্দিন উপজেলা সদরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ফকিরের হাট জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মো. মানছুরের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিন।

বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. নুর নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টু, ভোলা জেলা বার কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেদ, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি এ কে এম মহিউদ্দিন জুলফিকার, চাঁদপুর ইউনিয়ন উত্তর বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান দিদার, ভোলা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পঞ্চায়েত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তজুমদ্দিন উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুর রব। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মাওলানা মো. মানছুরের দ্রুত সুস্থতা কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভোলা সরকারি মহিলা কলেজে এইচএসসির ওএমআর শিট জটিলতার অবসান

বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে নেতাকর্মীদের লঞ্চ ডুবোচরে

ভোলায় অস্ত্রসহ তিন ডাকাত আটক

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল দুই ‘লায়ন ফিশ’

ঝালকাঠিতে ৩ মাদক কারবারিকে কারাদণ্ড

সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড

আগৈলঝাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় থানা পরিদর্শনে তথ্যমন্ত্রী

নকলের সুযোগ না পেয়ে কেন্দ্র ভাঙচুর, কলেজ সভাপতিসহ আহত ১৫