হোম > সারা দেশ > বরিশাল

বিএনপি নেতাকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিল জোমাদ্দারকে (৫৬) মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে।

শনিবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তালতলী বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিল জোমাদ্দারের অভিযোগ শুক্রবার তালতলী বাজারে গেলে ছাত্রদলের ইমরান, রাকিব হাওলাদারসহ সাত-আটজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার পকেটে থাকা ২১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় তারা।

খলিল জোমাদ্দার বলেন, ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দুমকি থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

অভিযুক্ত রাকিব হাওলাদার মুঠোফোনে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা ড্রেজারের পাইপলাইন টানছিলাম। এ সময় খলিল জোমাদ্দার বাধা দেন। এ কারণে আমরা সেখানে গিয়েছিলাম।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার