হোম > সারা দেশ > বরিশাল

ববিতে নারী নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

বরিশাল অফিস

ছবি: আমার দেশ

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার সাবেক সভাপতি সুজয় বিশ্বাস শুভর একাধিক নারী নিপীড়ন ও ক্রমাগত ভিকটিম ব্লেমিংয়ের প্রতিবাদে এবং চার দফা দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে ‘বরিশালের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দের’ আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​ সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী ও সাবেক ছাত্র নেতা হুজাইফা রহমানের সঞ্চালনায় বক্তারা বলেন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার সাবেক সভাপতি সুজয় বিশ্বাস শুভ কর্তৃক একাধিক নারী নিপীড়ন ও ক্রমাগত ভিকটিম ব্লেমিংয়ের শিকার হলেও তার বিরুদ্ধে সাংগঠনের পক্ষ থেকে এখনো কার্যকর তদন্ত কমিটি গঠন করা হয়নি। এমনকি সংগঠনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বক্তারা এ ধরনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থী সালাম বাবর, গ্লোবাল ভিলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী সাধনা হাওলাদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম নাহিদ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ বেলাল প্রমুখ। মানববন্ধন শেষে নগরীতে একটি মিছিল বের করা হয়।

এমএইচ

মহিপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামী-সতীনকে কুপিয়ে জখম

মাদকের বিস্তার ও চুরি ডাকাতি রোধে পিরোজপুরে মানববন্ধন

কাউখালীতে রাস্তার ওপর সাঁকো, পাঁচ গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করছে বড় ভাই

গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেননের মৃত্যু

খুলে দেয়ার ১ ঘণ্টা পরেই ব্রিজে ফাটল

আমেরিকায় ট্রাকচাপায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলার নেতৃত্বে মামুন- আরিফ

এক মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার