হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বাস ও মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙাপুল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর এবং পটুয়াখালী জেলার ছোট বিঘাই গ্রামের মাহতাব। তারা দুজনই বরিশাল সেনানিবাস এলাকায় একটি প্রকল্পে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বাউফল থেকে ছেড়ে আসা পটুয়াখালী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে । এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমই

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ, মশাল মিছিল

জনবলসহ নানা সংকটে খুঁড়িয়ে চলছে চিকিৎসাসেবা

বরিশালে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গণভোটের রায়কে উপেক্ষা করে জাতীয় ঐক্য সম্ভব নয়: মুজিবুর রহমান এমপি

অন্তর থেকে বড়ত্ব ও আমিত্বের ভাব দূর করতে হবে: চরমোনাই পীর

বরিশাল বিমানবন্দরে আনসার সদস্যকে কুপিয়ে জখম

উজিরপুরে গ্রামীণ ব্যাংকে ৩ পেট্রোল বোমা নিক্ষেপ

বাবুগঞ্জে প্রতিকূলতা জয় করে দুই মান্তা তরুণের উচ্চ শিক্ষা অর্জন

জিয়াউল আহসানের বাড়ির নাম বদলে ‘খুনির বাড়ি’ ব্যানার