হোম > সারা দেশ > বরিশাল

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ

বরিশাল অফিস

ছবি: আমার দেশ

বরিশালের আগৈলঝাড়ায় একটি আয়রন ব্রিজের ঢালাই কাজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সোহেল মোল্লার বিরুদ্ধে। সরকারি বরাদ্দের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অর্থ আদায় করেছেন বলেও অভিযোগ।

এমনকি ব্রিজের ঢালাইয়ে বাঁশের কঞ্চি ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় সিমেন্ট ব্যবহার করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ব্রিজ নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। যদিও এলজিইডির পক্ষ থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এলাকাবাসী জানান, উপজেলা রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ি সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হয়। ওই ব্রিজটি ৪৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে পাঁচ ফুট প্রস্ত। ব্রিজটির ঢালাই দেওয়ার সরকারি নিয়ম রয়েছে ৫ ইঞ্জি কিন্তু ঢালাই দিয়েছে সাড়ে ৩ ইঞ্চি।

আয়রন ব্রিজের দৈর্ঘের ৮ ইঞ্চি ও প্রস্তে ৬ ইঞ্চি পর পর রড দেওয়ার নিয়ম থাকলেও ঠিকাদার কোনো রড ব্যবহার করেননি । ইউপি সদস্যের এমন কর্মকাণ্ডে স্থানীয়রা ঢালাইয়ের সময় বাধা দিলে ঠিকাদার ৫ পিস রড বাঁশের ফাঁকে ফাঁকে বসিয়ে দেন। এছাড়া ঢালাইয়ে সিমেন্ট কম হওয়ায় স্থানীয়রা নিজেদের অর্থে ৫ ব্যাগ সিমেন্ট কিনে এনে ঢালাই কাজে ব্যবহার করেন।

ওই এলাকার বাসিন্দা মো. হিমু মোল্লা ও ইদ্রিস মোল্লা স্থানীয় সাংবাদিকদের বলেন, ব্রিজটি ৫৫ ফুট দৈঘ্য হলেও ইউপি সদস্য সোহেল মোল্লা ঢালাই দিয়েছে ৪৫ ফুট। উপজেলার রত্নপুর ইউনিয়ন পরিষদ ব্রিজটি ঢালাইয়ের জন্য সম্প্রতি ১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয় বলে তিনি জানতে পেরেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ব্রিজের সুফলভোগীদের কাছ থেকে ইউপি সদস্য সোহেল মোল্লা ব্রিজ দেওয়ার কথা বলে বিভিন্ন সময় ৮৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

ইউপি সদস্য সোহেল মোল্লা টাকা নেওয়ার কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, বাঁশ ব্যবহার করা হয়েছে ৪৫ ফুট ব্রিজের বাইরে। আমি করিনি স্থানীয়রা বাসিন্দারা বাশ ব্যবহার করেছেন। এ ব্যাপারে রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বলেন, ওই স্থানে ব্রিজ নির্মাণের জন্য প্রথম পর্যায় দেড় লক্ষ টাকা দেওয়া হয়েছিল। সম্প্রতি ঢালাইয়ের জন্য এক লক্ষ টাকা দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানান, ব্রিজ ঢালাই দেওয়ার কথা আমাদের বিভাগকে কেউ জানায়নি। কেউ এলজিইডি বিভাগকে না জানিয়ে ব্রিজের ঢালাই দিতে পারে না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, আমি ব্রিজের ঢালাইয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সরেজমিন গিয়ে ব্রিজটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

চিকিৎসা সেবার নামে মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে: মাসুদ সাঈদী

পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক

বিস্ফোরণে ঘরের দরজা-জানালা উড়ে পুকুরে, দগ্ধ বাবা-ছেলে হাসপাতালে

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৪০ কেজির অলিভ রিডলি কচ্ছপ

দুমকিতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

আমতলীতে ট্রাক চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

বৈশাখের তাৎপর্য ও গুরুত্ব মাথায় রেখে দেশ গড়তে চাই: মাসুদ সাঈদী