হোম > সারা দেশ > বরিশাল

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্দেহজনক

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

ছবি: আমার দেশ

ভোলার দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আবু শাহাদ নামে ৬ বছর বয়সের সেই মৃত শিশুটি হচ্ছে ওই এলাকার বাসিন্দা মোসলে উদ্দিনের ছেলে।

পরিবারও স্থানীয়দের থেকে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। পরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। স্থানীয় লোকজন বাড়ির পুকুর থেকে তাকে মৃত উদ্ধার করে।

জানা যায়, পুকুর থেকে উদ্ধারকৃত শিশুটির মুখে আঘাতের চিহ্ন থাকায় তার পরিবার ও স্থানীয়দের মধ্যে মৃত্যু নিয়ে সন্দেহের সৃষ্টি হয়।

শিশুটির মা কহিনুর বেগম বলেন, শিশুটি খেলছিল। এ সময় একই গ্রামের রাকিব তার ছেলেকে ধাওয়া দেয়। পরে তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করলে তার মুখে আঘাতের চিহ্ন পাওয়া যায়।

এ ঘটনায় ওই বাড়িতে বাবা-মা ও স্বজনদের হৃদয়বিদারক আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

দৌলতখান থানা ওসি ফখরুল ইসলাম আমার দেশকে জানান, লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার