হোম > সারা দেশ > বরিশাল

বাবাকে স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস মাসুদ সাঈদীর

উপজেলা প্রতিনিধি, জিয়ানগর (পিরোজপুর)

প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তাঁর ছেলে ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে মাসুদ সাঈদী লেখেন, “তুমি আছো হৃদয়ের কোন গহীনে, পথ চেয়ে থাকি প্রতিদিন প্রতিক্ষণে। কখনো বা বাতাসে তোমার সুবাস পাই, তুমি ছাড়া এ জীবনে আর কিছু নাই।”

স্ট্যাটাসের সঙ্গে তিনি একটি আরবি দোয়াও উল্লেখ করেন—“رَّبِّ ارْحَــمْــهُـمَا كَـمَا رَبَّـيَـانِـي صَـغِـيرًا”। এর অর্থ, ‘হে আমার রব, তাঁদের প্রতি দয়া করুন, যেমন তাঁরা শৈশবে আমাকে লালন-পালন করেছেন।’

বাবার স্মৃতিচারণ করে দেওয়া মাসুদ সাঈদীর এ আবেগঘন স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

উল্লেখ্য, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে পিরোজপুরে তাঁর প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডানে তাঁকে দাফন করা হয়।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার