হোম > সারা দেশ > বরিশাল

নুরের ওপর হামলা: বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, (বাবুগঞ্জ) বরিশাল

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

রবিবার দুপুরে উপজেলার রামপট্টি নামক স্থানে বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ সময় নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এর ফলে সড়কের দুই পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশ, সেনাবাহিনী ও জাতীয় পার্টির যৌথ হামলায় নুরুল হক নুর আহত হয়েছেন। তারা আরও বলেন, নুর মাটিতে পড়ে যাওয়ার পর লাল টি-শার্ট পরা এক যুবক তাকে বেধড়ক মারধর করে। ওই যুবককে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

এই ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বক্তারা। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নুরুল হক নুর গুরুতর আহত হন। পরে দলীয় নেতাকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিক্ষোভ সমাবেশে বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাজন মৃধা, বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম আকাশসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

মেজর হাফিজ স্পিকার হওয়ায় ভোলায় উচ্ছ্বাস

ইতিহাসের প্রথম স্পিকার পেল ভোলাবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের অভিনন্দন

চেয়ারম্যানের ওপর হামলা ও মারধর, মামলা নেয়নি পুলিশ

ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, সাড়ে ৬ লাখ টাকা জব্দ

মুদি দোকানিকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক লীগ নেতার

উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বরিশালে কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত

চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা

ভোলা-চরফ্যাশন সড়কে বাস-সিএনজি চলাচল স্বাভাবিক

চাঁদাবাজ মাদক ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না