হোম > সারা দেশ > বরিশাল

ভোলা পৌরসভার গাড়ি পোড়ানোয় মামলা, আসামি ২০০

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলা পৌরসভার গাড়ি পোড়ানোর ঘটনায় ৫০ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামি করে মামলা করেছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক বাদী হয়ে ২৬ অক্টোবর রোববার ভোলা সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-৬৭/২৫।

মামলার প্রধান আসামি করা হয়েছে ভোলা জেলা হকার সমিতির সভাপতি মো. দুলাল ও দ্বিতীয় আসামি করা হয়েছে তার ছেলে মো. শুভ্রকে।

মামলায় উল্লেখ করা হয়, ভোলা পৌরসভার জনদুর্ভোগ বৃদ্ধি করে কিছু স্বার্থান্বেষী মানুষ পৌরসভার ৩০.৭৫ শতাংশ জমির ওপর অবৈধ স্থাপনা করে ব্যবসা-বাণিজ্য করছেন। এতে পৌরসভার সাধারণ মানুষের জনদুর্ভোগের পাশাপাশি দৈনন্দিন কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে। সাধারণ মানুষের পক্ষে বারবার পৌরসভাকে তাগিদ দেয়া হচ্ছিল জনদুর্ভোগ কমানোর জন্য। পাশাপাশি পৌরসভার জনগণকে শান্তিতে এবং নিরাপদে রাখার উদ্দেশ্যে আমরা এই অবৈধ উচ্ছেদের জন্য মাইকিং এবং বারবার নোটিশ করে আসছি। অবৈধ দখলদার এতে কোনো কর্ণপাত না করে উল্টো গত ২৫ অক্টোবর উচ্ছেদ অভিযানকালে উল্লেখিত আসামিরা প্রকাশ্যে দিবালোকে পৌরসভার ৩টি গাড়ি পুড়িয়ে দেয়। এতে পৌরসভার ব্যাপক ক্ষতি হয়। পৌরবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থেই এই মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মজিবুর রহমান বলেন, মামলা এন্ট্রি করা হয়েছে। পরবর্তী প্রক্রিয়া তদন্তসাপেক্ষে শুরু করা হবে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়