হোম > সারা দেশ > বরিশাল

নলছিটিতে জামায়াত প্রার্থীর উন্নয়নের প্রতিশ্রুতি

উপজেলা প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি)

ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) সংসদীয় আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার জোরালো হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী শেখ নিয়ামুল করিম (দাঁড়িপাল্লা প্রতীক) নলছিটিতে নির্বাচনি প্রচারে অংশ নিয়ে সত্য, ন্যায় ও উন্নয়নের প্রতিশ্রুতিতে বক্তব্য দেন।

গতকাল শনিবার সকালে নলছিটি শহরের বিভিন্ন বাসাবাড়িতে নির্বাচনি প্রচার শুরু হলে শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় শেখ নিয়ামুল করিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্য, ন্যায় ও উন্নয়নের পক্ষে কাজ করবে। দাঁড়িপাল্লা প্রতীক শুধু একটি নির্বাচনি চিহ্ন নয়, এটি ন্যায়বিচার, সততা ও জনকল্যাণের প্রতীক। আমরা দুর্নীতি, অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে দাঁড়াব। নির্বাচিত হলে এলাকার দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করব, এমনকি নিজের বেতনের টাকাও জনকল্যাণে ব্যয় করব।

প্রচারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। তিনি বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এবং জামায়াতের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।

এদিকে, নলছিটিতে জামায়াতের প্রচার জোরদার হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা বেড়েছে। বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হচ্ছে বলে জানা যায়।

নির্বাচনি প্রচার অব্যাহত থাকবে বলে জানান প্রার্থীর সমর্থকরা। দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের আশাবাদ ব্যক্ত করে তারা বলছেন, এবার জনগণ ন্যায় ও উন্নয়নের পথ বেছে নেবে।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন