হোম > সারা দেশ > বরিশাল

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না: সেলিমা রহমান

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

জাতীয়তাবাদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, স্বৈরাচার হাসিনা খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। খালেদা জিয়া কারো সাথে আপস করেননি। ষড়যন্ত্র চলছে নির্বাচন পেছানোর, কিন্তু বিএনপি তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, ধানের শীষকে বিজয়ী করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের’ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের একটি স্কুল মাঠে মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বর্তমান সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা কর্মসূচির কথা বলেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী বেগম সেলিমা রহমান।

জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম শফিউল আজম শাহিনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নং সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বরিশাল জেলা বিএনপির সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান, জেলা বিএনপির সদস্য ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিপন, জেলা কৃষক দলের সভাপতি মহসিন আলম প্রমুখ।

সমাবেশে বাবুগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, পদ হারালেন দুই বিএনপি নেতা

চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

মির্জাগঞ্জে লাম্পি স্কিন রোগে শতাধিক বাছুরের মৃত্যু

নদীতে ডুবে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা

জিয়ানগরে আলোচিত হত্যা মামলায় আসামি গ্রেপ্তার