হোম > সারা দেশ > বরিশাল

রাজাপুরে ভেকু মেশিনের ধাক্কায় ব্র্যাকের মাঠকর্মী নিহত

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুরে ভেকু মেশিনের ধাক্কায় মো. সিহাব উদ্দীন নামে ব্রাকের এক মাঠকর্মী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ রাজাপুর এলাকার খন্দকারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের মো. মাকসুদুর রহমানের ছেলে। তিনি ব্র্যাকের ভান্ডারিয়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খাল খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন রাস্তার পাশ থেকে মহাসড়কে উঠছিল। এ সময় মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন সিহাব উদ্দীন। ভেকু মেশিনের সামনের হাতা ঘুরে তার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার হেলমেট ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।

স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা বা নিয়ম না মেনেই ভেকু মেশিনটি মহাসড়কে তোলা হচ্ছিল। এতে মহাসড়কে চলাচলকারী যানবাহন ঝুঁকির মধ্যে পড়েছিল। তাদের দাবি, অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর ভেকু মেশিনের চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামী ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই, গ্রেপ্তার আসামি

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ

খালেদা জিয়ার উপহারের সেই ‘কালা মানিক’ বিক্রি হলো ২০ লাখে

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ–২০২৬, শ্রেষ্ঠ ইউএনও আলী সুজা

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২ চালক

অস্তিত্বের সংকটে পটুয়াখালীর নদী-খাল

আ.লীগের সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুনের ইন্তেকাল

সরকারি দল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে : মিয়া গোলাম পরওয়ার

বিএনপি কাঁটা গিলতেও পারে না ফেলতেও পারে না

মির্জাগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ