হোম > সারা দেশ > বরিশাল

কোরআন অনুযায়ী জীবন পরিচালনাই মুসলমানের দায়িত্ব

পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, ভান্ডারিয়া (পিরোজপুর)

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৭০তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ভাণ্ডারিয়া বন্দরে ১০ দিনব্যাপী এ মাহফিলের সমাপনী দিনে আখেরি মোনাজাতের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজু এসব কথা বলেন।

তিনি বলেন, পবিত্র কোরআনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করাই একজন মুসলমানের প্রধান দায়িত্ব। কোরআনের শিক্ষা শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই তা অনুসরণ করা প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সমাজে ব্যস্ততার কারণে অনেকেই নামাজের মতো ফরজ ইবাদতকে অবহেলা করছেন। অথচ নামাজ একজন মুসলমানের ঈমানের ভিত্তি। নামাজ থেকে দূরে সরে গেলে মানুষের ঈমান দুর্বল হয়ে পড়ে এবং নৈতিক অবক্ষয় দেখা দেয়। তিনি সবাইকে নিয়মিত নামাজ আদায় ও ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান।

মাহফিলে আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্সের আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা যুব দলের সদস্য সচিব মো. শামীম হাওলাদার প্রমুখ।

সমাপনী দিনে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত করেন মুফতি ফয়জুল্লাহ নোমানী।

এমই

তালতলীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার

শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জিয়ানগরে মে দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

পিরোজপুরে মে দিবসে জেলা প্রশাসনের শোভাযাত্রা

মহিপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যানদের পুনর্বহালে সংঘর্ষ

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি