হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগিত

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠি জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস ও যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনের পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, কয়েকজন নেতাকর্মী তাকে এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এমই

বিদ্যালয়ের বিশ্রামকক্ষে নৈশপ্রহরী শ্যামলসহ দুই নারী, নিয়োগ বাতিলের নির্দেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা

ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ

উজিরপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নেছারাবাদে আগুনে পুড়ল দোকান ও বসতঘর, কোটি টাকার ক্ষতি

কাউখালীতে শ্রীগুরু সংঘের কমিটিতে বিতর্কিতদের অন্তর্ভুক্তির অভিযোগ

নামাজ না পড়ায় নাতনি-জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

বিষখালীর ভাঙনে বিলীন হওয়ার পথে রুপারজোর গ্রাম

আগামীর বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে: শিক্ষামন্ত্রী