হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল-ভোলা সেতুর নির্মাণের দাবিতে মানববন্ধন

বরিশাল অফিস

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (পহেলা ডিসেম্বর) সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধনের আয়োজন করেন বরিশালস্থ ভোলা জেলা জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

সমিতির উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সরকারি বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. আবদুর রশিদ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক আযাদ আলাউদ্দীন, বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, স্পার্ক গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. সিরাজুল ইসলাম, ইসলামী ব্যাংক বরিশাল শাখার প্রিন্সিপাল অফিসার সৈয়দ মোহাম্মদ জাকির হোসাইন, বিএম কলেজস্থ ভোলা জেলা ছাত্র- ছাত্রী কল্যাণ পরিষদের সংগঠক কামরুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে ভোলা-বরিশাল সেতুর নির্মান কাজ শুরু করার জন্য দাবি করেন।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়