হোম > সারা দেশ > বরিশাল

বাউফলে ৭০০ অসহায় নারীকে ঈদ উপহার দিলেন জামায়াতের এমপি মাসুদ

স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর বাউফল উপজেলায় ঈদ উপলক্ষে ৭০০ অসহায় নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য এ উদ্যোগ বাস্তবায়ন করেন।

বুধবার দুপুরে উপজেলার কাগজীরপুল এলাকার ইবনে সিনা আউটডোর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব শাড়ি বিতরণ করা হয়। আয়োজকদের মতে, ঈদের আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শাড়ি পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। কালাইয়া এলাকার রশোনা বেগম (৬৫) বলেন, ঈদের আগে এমন উপহার পেয়ে তিনি খুবই খুশি। নাজিরপুরের রুজিনা আক্তার (৩৭) জানান, নতুন কাপড় কেনার সামর্থ্য না থাকায় এই সহায়তা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

ছোট ডালিমা এলাকার জবেদ খাতুন (৭০) বলেন, বয়সের কারণে আয়-রোজগার না থাকায় এই উপহার তার জন্য বড় সহায়তা। অন্যদিকে, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাধবী রানী (৩০) বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে উপহার বিতরণ করা একটি প্রশংসনীয় উদ্যোগ। ৭ নম্বর ওয়ার্ডের পলি রানী (৩৫) বলেন, এতে ঈদের আনন্দ তাদের কাছেও পৌঁছাবে।

এ বিষয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, ৭০০ পিস শাড়ি প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে এবং চাহিদা বেশি থাকায় পর্যায়ক্রমে আরও সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ