হোম > সারা দেশ > বরিশাল

জিয়ানগরে মে দিবসে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, জিয়ানগর (পিরোজপুর)

মহান মে দিবস উপলক্ষে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় উপজেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুল ইসলাম রাতুল, প্রেসক্লাবের সভাপতি মো. নাসির উদ্দীন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলামসহ অন্যরা।

এছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে জিয়ানগর বাজারে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ ও শ্রমিক নেতা মোহাম্মদ মিজানুর রহমানসহ অন্যরা।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে জিয়ানগর বাজারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. নাসিম সাঈদী। আরো বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মামুন হোসেন এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান।

জেডএম

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে