হোম > সারা দেশ > বরিশাল

কলেজের জমি দখল করে বিএনপি নেতার পিতার দোকানঘর নির্মাণের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে অবস্থিত সি,এন,বি ডিগ্রি কলেজের নিজস্ব জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজীর পিতা অদুদ ফরাজীর নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট জোরপূর্বক কলেজের জমির একটি অংশ দখল করে সেখানে টিনশেডের দোকানঘর নির্মাণ শুরু করে। স্থানীয়দের দাবি, কলেজের পুরনো টিনশেড ভবনের সীমানাভুক্ত জমিতে এ স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

কলেজের প্রতিষ্ঠাতা জবেদ আলী খান বলেন, প্রতিষ্ঠানের নামে রেকর্ডভুক্ত জমিতে ব্যক্তি উদ্যোগে কোনো স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে ব্যবসায়িক স্থাপনা গড়ে তোলা অত্যন্ত দুঃখজনক।

তিনি অভিযোগ করেন, অদুদ ফরাজীর নেতৃত্বে স্থানীয় অমূল্য নন্দীর দুই পুত্র অশোক নন্দী ও স্বপন নন্দী কলেজের নির্মাণাধীন বাউন্ডারির পিলারসহ জমি দখল করে টিনশেড দোকানঘর নির্মাণ করেছেন। অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব হালদার জানান, স্থানীয় অশোক নন্দী ও স্বপন নন্দীর সঙ্গে কলেজের সম্পত্তি নিয়ে একটি মামলা চলমান রয়েছে। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় তারা জোরপূর্বক কলেজের জমিতে স্থাপনা নির্মাণ করেছেন। বিষয়টি কলেজের সভাপতি ও রুমানা আফরোজ-কে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, কলেজের জমি দখল করে দোকানঘর নির্মাণের বিষয়টি তার জানা ছিল না। কলেজ কর্তৃপক্ষ থেকেও কেউ আনুষ্ঠানিকভাবে তাকে অবহিত করেননি। তবে বিষয়টি এখন জানার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম