হোম > সারা দেশ > বরিশাল

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য-সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামের আবাসন এলাকায় অনুষ্ঠিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ আল্টিমেটাম দেন।

জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে ইন্দুরকানী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল হাই একটি মিটিংয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সদস্য-সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত কটূক্তি-কারীকে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

পাশাপাশি তিনি পিরোজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদীর নিকট বিষয়টির সুষ্ঠু বিচার দাবি করেন।

তিনি বলেন, “আমার দলের চেয়ারম্যানকে নিয়ে একজন উপজেলা পর্যায়ের জামায়াত নেতা কীভাবে এমন রুচিহীন ও অবমাননাকর মন্তব্য করার সাহস পান?”

এ সময় বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট জামায়াত নেতাকে জাতির সামনে ও ইন্দুরকানী উপজেলার জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আ. রাজ্জাক হাওলাদার, জেলা কৃষকদলের সভাপতি বাচ্চু, যুবদল নেতা রিয়াজ সরদার, উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান, শ্রমিক দল সভাপতি আবুল কালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

নেছারাবাদে বিশ্বমানের জাহাজ নির্মাণে সম্ভাবনার নতুন দিগন্ত

মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

মতলবে রাস্তার পাশে পড়েছিল যুবকের লাশ

সামান্য বৃষ্টিতেই আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, নিরসনে ৪৬ লাখ টাকার প্রকল্প

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাসমালিকদের নির্যাতন বন্ধের দাবিতে সিএনজি অটোরিকশাচালকদের মানববন্ধন

প্রধানমন্ত্রীর প্রোগ্রাম নিয়ে দৌলতখানে জাঁকজমক আয়োজন