হোম > সারা দেশ > বরিশাল

জামায়াতের কেন্দ্রীয় আমির নির্বাচনে ঝালকাঠিতে ভোট

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

জামায়াতের কেন্দ্রীয় আমির নির্বাচনে ঝালকাঠিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র জেলা জামায়াতের রোকনরা (সদস্য) এই ভোট প্রদান করেন। এ উপলক্ষে শহরের একটি কমিউনিটি সেন্টারে শনিবার সকাল ১০টায় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চলের সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক এবং ঝালকাঠি-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সদস্য সম্মেলনে বক্তারা বলেন, আগামী নির্বাচনে কাউকে ভোট কাটতে দেয়া হবে না। অরাজনৈতিক সাধারণ ভোটারদের ভোট যেদিকে যাবে সে পাল্লাই ভারি হবে। মাঠে মযদানে ঘুরে আমরা বুঝতে পেরেছি এবারের নির্বাচনে দেশের সাধারণ মানুষ জামায়াতকেই নির্বচিত করবে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়