হোম > সারা দেশ > বরিশাল

হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী

স্টাফ রিপোর্টার

‎‎ছুটির দিনেও নিজ নির্বাচনি এলাকার হাসপাতালের ব্যবস্থাপনা এবং রোগীদের খোঁজ-খবর নিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। শনিবার তিনি জেলা হাসপাতালে এই পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবা সম্পর্কে তাদের সঙ্গে কথা বলেন।

‎পরিদর্শনকালে এমপি মাসুদ সাঈদী হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং রোগীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন।

‎‎রোগীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পান, সে বিষয়ে আমরা আন্তরিকভাবে কাজ করছে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।

‎‎রোগী ও তাদের স্বজনরা ছুটির দিনেও সংসদ সদস্যকে হাসপাতালে উপস্থিত হয়ে খোঁজখবর নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা আশা করেন, এ ধরনের তদারকি অব্যাহত থাকলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে।

‎‎পরিদর্শন শেষে এমপি মাসুদ সাঈদী হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রয়োজনীয় বিষয়গুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।

‎‎এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি ‎জহিরুল হক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি হাসান শেখ প্রমুখ।

এর আগে শনিবার সকালে এমপি মাসুদ সাঈদী জিয়ানগর উপজেলা পরিষদে আয়োজিত তামাক-বিরোধী এক সমাবেশে যোগদান করেন। সমাবেশ শেষে তার ঐচ্ছিক তহবিল থেকে অসহায় দুঃস্থ পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ সহযোগিতা করেন। এরপর বাগেরহাট ও পিরোজপুর এই দুই জেলা সংযোগ স্থাপনকারী একটি ব্রিজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তিনি। এরপর এমপি মাসুদ সাঈদী বিকেলে পিরোজপুরকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা ও পিরোজপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে অসামান্য অবদান রাখায় নাজিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পিরোজপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে দেওয়া এক গণ-সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্দেহজনক

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

থাকার কথা ৪২ চিকিৎসক, আছেন মাত্র ১৬ জন

২১ বছর পর ছেলের সন্ধান পেলেন মা, মালয়েশিয়ায় কারাগারে বন্দি রতন

স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

ববি কর্মকর্তার পিএইচডি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে

মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকেও ধ্বংস করে

বাবুগঞ্জে ১৪৫ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ

সব শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী‎