হোম > সারা দেশ > বরিশাল

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)

ছবি: আমার দেশ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৬০) নামে এক অটো চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সারা রাত অটোরিকশা চার্জে রাখার পর সকালে চার্জার সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম

মা ও দুই মেয়ের লাশ নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ

পিরোজপুরে সড়কে প্রাণ গেল কলেজছাত্রীর

সংকটে কংক্রিট ব্রিকস শিল্প, সরকারি পৃষ্ঠপোষকতার অভাব

বিয়ের দুই বছর পর স্বামীকে নিয়ে বরিশালে মালয়েশিয়ান তরুণী