হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় ৬ রুটে লঞ্চ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, ভোলা

বৈরী আবহাওয়ার কারণে ভোলার অভ্যন্তরীণ ছয় রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের যাতায়াতে কিছুটা ভোগান্তি হলেও ঢাকার সঙ্গে বড় যাত্রীবাহী লঞ্চের যোগাযোগ থাকার কারণে বড় ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে না। তবে আবহাওয়া স্বাভাবিক হলে যেকোনো সময় আগের মতো এসব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক থাকবে।

বিআইডব্লিউটিএর সূত্রে জানা যায়, ভোলা উপকূলীয় এলাকা হওয়ার কারণে বৈরী আবহাওয়া হলেই নদী উত্তাল হয়ে যায়, যার কারণে ভোলার অভ্যন্তরীণ রুটের ছোট ছোট লঞ্চগুলো দিয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে অভ্যন্তরীণ রুটগুলোতে ছোট ছোট লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রুটগুলো হচ্ছে—তজুমদ্দিন-মনপুরা, হাকিমুদ্দিন-আলেকজান্ডার, ঘোষের হাট-দশমিনা, তজুমদ্দিন-আলেকজান্ডার, ঘোষেরহাট-কাজীরহাট, ভেলুমিয়া-ধুলিয়া।

বিআইডব্লিউটির পোর্ট অফিসার নির্মল কুমার দে জানান, ‘আমরা বরাবরের মতোই ভোলা উপকূলীয় এলাকা হওয়ার কারণে বৈরী আবহাওয়া থাকলেই বিআইডব্লিউটিএর নির্দেশ অনুযায়ী এসব রুটে অভ্যন্তরীণ ছোট লঞ্চগুলো যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা দিয়ে থাকি। তবে যেকোনো সময় আবহাওয়া স্বাভাবিক হলেই আবার এই রুটগুলোতে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

জেডএম

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, তিন দিনেও সন্ধান মেলেনি ৬ জেলের

নলছিটি পৌর শহরে বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতা

বরিশালে বাজারের খাসজমি দখলচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মেঘনায় ধরা পড়ল রাজা ইলিশ, বিক্রি ৯ হাজার টাকায়

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

জুলাই বিপ্লববিরোধী চিকিৎসককে পরিচালক নিয়োগ দেওয়ায় বিক্ষোভ

চাঁদা না পেয়ে নারী-পুরুষকে প্রকাশ্যে জুতার মালা পরিয়ে হেনস্তা, গ্রেপ্তার ৪

বরগুনায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটক

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ

উপজেলা হচ্ছে মহিপুর, প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্নের নির্দেশ