হোম > সারা দেশ > বরিশাল

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি, কাঠালিয়া (ঝালকাঠি)

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে চলছে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান। প্রতিদিন ৩৫০ শিক্ষার্থী ও ২৫ জন শিক্ষক জরাজীর্ণ ভবনে জীবনহানির আশঙ্কা নিয়ে ক্লাস করছেন, ফলে উৎকণ্ঠায় দিন কাটছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে রয়েছে তিনটি ভবন, একতলা একটি পাকা ভবন, একটি সেমিপাকা ভবন ও একটি টিনশেড ঘর। পাকা ও সেমিপাকা ভবন দুটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদ ও দেয়ালে ফাটল, খসেপড়া পলেস্তারা এবং মরিচাধরা টিনের ছাউনি-সবমিলিয়ে পাঠদানের পরিবেশ অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।

ছাদের পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থী ও শিক্ষক আহত হওয়ার ঘটনাও ঘটেছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই ক্লাস চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্টরা।

দশম শ্রেণির শিক্ষার্থী রিপা আক্তার বলেন, ক্লাস চলার সময় ছাদ থেকে প্রায়ই পলেস্তারা খসে পড়ে। এতে আমরা আতঙ্কে থাকি।’

অভিভাবক মিজানুর রহমান বলেন, সন্তানদের স্কুলে পাঠিয়ে সারাদিন দুশ্চিন্তায় থাকি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছগির হোসেন বলেন, ভবন দুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকির মধ্যেই পাঠদান চালিয়ে যাচ্ছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজিম বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বসহকারে নিয়েছি এবং জেলা শিক্ষা অফিস ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে নতুন ভবনের প্রস্তাব পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের কাছেও পৃথক প্রতিবেদন দেওয়া হয়েছে। আশা করছি দ্রুতই বরাদ্দ আসবে।’

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার