হোম > সারা দেশ > বরিশাল

সেনা অভিযানে ককটেলসহ দুই সন্ত্রাসী আটক

বরিশাল অফিস

ছবি: আমার দেশ।

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে উপজেলার শীর্ষ সন্ত্রাসী সারোয়ার প্যাদা (৫৫) ও তার ভাই বাচ্চু প্যাদাকে (৪৫) আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে ছয়টি ককটেল ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক ও অস্ত্র উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সারোয়ার প্যাদা ও তার ভাই বাচ্চু প্যাদাকে আটক করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে ওই অভিযানে সারোয়ার প্যাদার মিয়ারচরের বাসা থেকে ছয়টি ককটেল (হাতবোমা) ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে ককটেল ও অস্ত্রগুলো ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।

সেনা সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন দেশ ও জাতিকে উপহার দেয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনকে কেন্দ্র করে যে-কোনো সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও সেনা সূত্রে জানানো হয়েছে।

টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে শতাধিক শাবকের মৃত্যু

জেলের জালে ধরা পড়ল ২৮ লাখ টাকার লাক্ষা মাছ

আমতলীতে বাসচাপায় মসজিদের খাদেম নিহত

পুকুরের পানিতে মিলল এক ব্যারেল ডিজেল

কাউখালীতে দুটি সরকারি হাইস্কুলে শিক্ষক সংকট, ভেঙে পড়েছে পাঠদান

সব শিশুকে হাম-রুবেলার টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্য উপদেষ্টা

কুয়াকাটার মরণফাঁদ ‘আন্ধারমানিক সেতু’

ভোলায় শিশু ধর্ষণ মামলায় দুই আসামি কারাগারে

পটুয়াখালীতে জেলেদের মধ্যে ২৭ হাজার লিটার ডিজেল সরবরাহ

গোপন বৈঠক থেকে ববি ছাত্রলীগের পাঁচ কর্মী আটক