হোম > সারা দেশ > বরিশাল

নলছিটিতে ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস.এম. জিয়াউদ্দিন হায়দারের

উপজেলা প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি)

ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। ছবি: আমার দেশ

ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, ঝালকাঠি জেলার উন্নয়নে বিএনপি সরকার ৮০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এতে নলছিটি উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি জানান, নলছিটি-ঝালকাঠির যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণের প্রচেষ্টা চলছে। আশা করা যাচ্ছে, বিএনপি সরকার এটি বাস্তবায়ন করবে।

ড. হায়দার আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। তাদের প্রতিশোধ হবে উন্নয়ন, সুশাসন ও জনজীবনের মানোন্নয়নের মাধ্যমে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে তিনি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন।

সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএইচ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার