হোম > সারা দেশ > বরিশাল

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

ছবি: আমার দেশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌকায় করে কয়লা নিয়ে ফেরার পথে হাওরে বজ্রপাতের কবলে পড়ে নজির হোসেন আখঞ্জী (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত ভোররাতে উপজেলার সংসার হাওরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নজির হোসেন আখঞ্জী কয়লাবোঝাই নৌকায় করে ফেরার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নজির হোসেন আখঞ্জী তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তারং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে নৌকাভর্তি কয়লা নিয়ে বাড়ি ফিরছিলেন নজির হোসেন। পথে সংসার হাওরে হঠাৎ বজ্রপাত হলে তিনি মারা যান । তবে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি নৌকার ছাউনির নিচে অবস্থান করায় প্রাণে রক্ষা পান।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এমএইচ

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্দেহজনক

থাকার কথা ৪২ চিকিৎসক, আছেন মাত্র ১৬ জন

২১ বছর পর ছেলের সন্ধান পেলেন মা, মালয়েশিয়ায় কারাগারে বন্দি রতন

স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

ববি কর্মকর্তার পিএইচডি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে

মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকেও ধ্বংস করে

বাবুগঞ্জে ১৪৫ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ

সব শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী‎

দৌলতখানে প্রবাসীর বিরুদ্ধে মানব পাচারের মামলা দিয়ে হয়রানি