হোম > সারা দেশ > বরিশাল

মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন ভোলার রবিন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভোলার মো. রবিন মোল্লাসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য দেশটির রাজধানী মালেতে পাঠানো হয়েছে।

নিহত মো. রবিন মোল্লা ভোলার চরফ্যাশন উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের মো. সিরাজ মোল্লার ছেলে। বছর দুয়েক আগে জীবিকার তাগিদে মালদ্বীপে পাড়ি জমান রবিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রতিদিনের মতো কাজ শেষে শ্রমিকদের থাকার গেস্ট হাউসে ফেরেন রবিন। রাতে পরিবারের সঙ্গে কথাও হয় তার। এরপর রাত ২টার দিকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে রবিন মোল্লাসহ সাতজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মালদ্বীপের ধিগুড়া স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রবিনসহ পাঁচজন মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের টানাপোড়েনের মধ্যেই বছর দুয়েক আগে ধারদেনা ও ব্যাংক থেকে ঋণ নিয়ে মালদ্বীপে যান রবিন। পরিবারের হাল ধরার বছর পেরোতে না পেরোতেই দুর্ঘটনা তার পরিবারের সব স্বপ্ন শেষ করে দিল।

রবিনের মৃত্যুর খবর পৌঁছালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

নিহতের পরিবারের দাবি, দ্রুততম সময়ের মধ্যে রবিন মোল্লার লাশ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হোক।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন