হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালাল দুর্বৃত্তরা

ঝুঁকি এড়াতে সরাল পুলিশ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ছবি: আমার দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের লাটিমি এলাকায় একটি গাছের অর্ধেক অংশ কেটে পালিয়েছে দুর্বৃত্তরা। এতে যেকোনো সময় গাছটি মহাসড়কের ওপর পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। পরে ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের সহায়তায় গাছটি কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেয় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে লাটিমি এলাকায় মহাসড়কের পাশের একটি গাছের অর্ধেক অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। তবে কারা এবং কী উদ্দেশ্যে গাছটি কেটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছটি অর্ধেক কাটা অবস্থায় দেখতে পায়। যেকোনো সময় গাছটি মহাসড়কের ওপর পড়ে দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছটি কেটে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, তিনি গাছ কাটার একটি ভিডিও ফুটেজ দেখেছেন। তাঁর দাবি, মহাসড়কে অবরোধ সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা গাছটি কাটার চেষ্টা করেছে। এ ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে ।

চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোসেন বলেন, গাছের অর্ধেক অংশ কাটা অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে গাছটি কেটে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

তিনি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে গাছটি কেটেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এমএইচ

বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

ফতুল্লায় খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন জামায়াত নেতা আবদুল জব্বারের

হাতকড়াসহ শ্রমিক লীগ নেতাকে ছিনিয়ে নিতে চাইল ছাত্রদল কর্মী

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, এসআইসহ আহত ২

আনোয়ারায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

বাঁশখালীতে পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন