হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লার আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে আসছেন দেশ-বিদেশের বরেণ্য আলেমরা

আমার দেশ অনলাইন

কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৪তম আন্তর্জাতিক ইসলামী সম্মেলন। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের বরেণ্য আলেম, ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা অংশগ্রহণ করবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টায় সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে বয়ান ও নসিহত। সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে দেশ-বিদেশের বিশিষ্ট আলেমরা বক্তব্য রাখবেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও পীরে কামেল আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী।

সম্মেলনে নসিহত পেশ করবেন পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা আওরঙ্গজেব ফারুকী ও আল্লামা খলিল আহমদ কাসেমী কুরাইশী, সিলেটের বিশিষ্ট মুফাসসির আল্লামা নুরুল ইসলাম অলিপুরী, ঢাকার মুফতি দিলওয়ার হোসাইন, শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, কুমিল্লার মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, ঢাকার মাওলানা হাসান জামিল ও মুফতি আনিছুর রহমান আশরাফী।

দিনব্যাপী এ আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি বিশেষ দাওয়াত জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষানগরী কুমিল্লার কওমি মাদরাসাগুলোর একটি শীর্ষস্থানীয় ও সুসংগঠিত প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি জেলার কওমি মাদরাসাগুলোর পারস্পরিক সৌহার্দ্য রক্ষা, শিক্ষার মানোন্নয়ন, দ্বীনি কার্যক্রম পরিচালনা এবং জাতীয় ও সামাজিক বিভিন্ন জনকল্যাণমূলক ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ইয়াবা উদ্ধার, যুবদল নেতাসহ তিনজন গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির নেতার দোকান ভাঙচুর, গ্রেপ্তার ২

কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসব বুধবার

বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা: চসিক প্রশাসক

উখিয়ায় লোকালয়ে ৭ হাতি, দেড় ঘণ্টার চেষ্টায় বনে ফেরত

গায়ে হাত দিলে হাত টুকরো টুকরো করে বাজারজাত করব

কোরআনি শিক্ষা ছাড়া মানুষ আদর্শবান হতে পারে না

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ