হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে করোনায় এক বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী

২৫০ শয্যা নোয়াখালী হাসপাতাল

নোয়াখালীর কবিরহাট উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

নিহত জেবল হক কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের গনু মিয়ার ছেলে।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই বৃদ্ধ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। এদিকে গত ২৪ ঘন্টায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে এক জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা.মরিয়ম সিমি বলেন, মারা যাওয়া ব্যক্তি সকালে হাসপাতালে ভর্তি হন। দুপুরে তার করোনা শনাক্ত হওয়ার পর সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। এখন পর্যন্ত নোয়াখালীতে মোট তিনজনের করোনা শনাক্ত হয়েছে। কিট সল্পতার কারণে উপজেলা পর্যায়ে করোনা টেস্ট এখনো শুরু করা হয়নি।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল