হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়ায় গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার গঙ্গানগর এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আখাউড়া উপজেলার মোগড়া রেলস্টেশন এলাকার গঙ্গানগর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ১৬ কেজি গাঁজাসহ মৌসুমী আক্তার (২৬), রুমানা আক্তার (২৫), ময়নাল হক (৪০) ও মাসুম মিয়াকে (৪২) হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমি উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত চার মাদক কারবারিকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো উদয় বিতর্ক প্রতিযোগিতা