হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় যুক্তিতর্ক শেষ, বুধবার রায়

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার (১৭ জুন) মামলার রায় ঘোষণা করবেন আদালত। ঘটনার মাত্র চার সপ্তাহের মধ্যে, অর্থাৎ ২৮ দিনের মাথায় মামলাটির রায় হতে যাচ্ছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমার আদালতে মামলার যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হয়।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আগামীকাল বুধবার (১৭ জুন) রায়ের দিন ধার্য করেছেন।

তিনি আরো জানান, মামলাটিতে মাত্র তিন কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। গত বুধবার ৯ জন, বৃহস্পতিবার ৬ জন এবং রোববার ৩ জনসহ মোট ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। এর মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণের পুরো প্রক্রিয়া শেষ হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠসংলগ্ন একটি গুদামকক্ষে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা মেহেদী হাসান বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং ভুক্তভোগী ও আসামির জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব তথ্য-উপাত্তের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি মনির হোসেনের বিরুদ্ধে আদালতে শিশু ধর্ষণ মামলায় ১৩ দিনের মাথায় চার্জশিটঅভিযোগপত্র দাখিল করা হয় ।

ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

মেঘনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

আলোচিত শিশু আয়াত হত্যা মামলার রায় আগামীকাল

চট্টগ্রামে ট্রাফিক জোনে বসছে এআই প্রযুক্তির ক্যামেরা

রাউজানে যুবদল নেতা হত্যার দুই দিন পর মামলা

দুধ দিয়ে গোসল করে দুই নোয়াখালী যুবকের প্রেম ও জুয়া ছাড়ার শপথ

প্রবাসীর স্ত্রীকে ডিবি কার্যালয়ে আটকে রেখে কোটি টাকা আদায়

রাঙ্গুনিয়া যুবদল নেতা মাকসুদুল হত্যা মিশনে সাত সন্ত্রাসী, শনাক্ত ৫

কাপ্তাইয়ে বসতবাড়ি থেকে ৮ ফুট দীর্ঘ অজগর উদ্ধার