হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ.লীগ চট্টগ্রাম উত্তরের সাধারণ সম্পাদকসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

ছবিতে বাম দিক থেকে শেখ মোহাম্মদ আতাউর রহমান ও ডানে জহির উদ্দিন

কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান এবং মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর জহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল সোমবার রাত ৯টার পর চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, শেখ মো. আতাউর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এসআরবি মিডিয়া শাখার কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ জানান, মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

অন্যদিকে, একই রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বাসা থেকে মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর জহির উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মিরসরাই থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জহির উদ্দিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ডিউটি অফিসার এএসআই আবদুর রহিম।

কাজে আসছে না কোটি টাকার হাসপাতাল

ফটিকছড়িতে প্রকাশ্যে গুলিবর্ষণ, আহত ৬

আ.লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীতে মাসব্যাপী কর্মসূচি

পরশুরামে ছাদ থেকে পড়ে বাবুর্চির মৃত্যু

‘কালো বিড়াল’খ্যাত রেলের সাবেক জিএমের ৪ বছরের কারাদণ্ড

৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, অধ্যক্ষদের জরুরি তলব

কুমিল্লায় ৪৮ ঘণ্টায় আ.লীগের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

রামুতে ট্রেন দুর্ঘটনা: তিন দিন পর মারা গেলেন তানিয়া

চট্টগ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু

মানবিক সেবা ও নাগরিক সুবিধা বাড়াতে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন: ডিসি জাহিদ