হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবার জলাবদ্ধ শ্রেণিকক্ষে স্নাতক ৪র্থ বর্ষের পরীক্ষা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জলাবদ্ধ শ্রেণিকক্ষে হাঁটু পানিতে বসেই স্নাতক (ডিগ্রি) ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। একই সঙ্গে পরীক্ষার হলে প্রবেশ করতে হয়েছে প্রায় তিন ফুট উঁচু টেবিলের ওপর দিয়ে হেঁটে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কলেজের ডিগ্রি শাখায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কলা ভবন ও ব্যবসায় অনুষদ ভবনের নিচতলা পুরোপুরি পানিতে তলিয়ে যায়। তিন দিন পেরিয়ে গেলেও পানি না নামায় পূর্বনির্ধারিত পরীক্ষাই জলাবদ্ধ কক্ষগুলোতে নেওয়া হয়।

স্নাতক ৪র্থ বর্ষের এক পরীক্ষার্থী সামিয়া আক্তার বলেন, “পরীক্ষার হলে ঢুকতে তিন ফুট উঁচু টেবিল পার হতে হয়েছে। এটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। পড়ে গেলে গুরুতর আহত হওয়ার আশঙ্কা ছিল। আমাদের জন্য বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, পরীক্ষা কমিটির সমন্বয়হীনতার কারণে শিক্ষার্থীদের পানির মধ্যে বসে পরীক্ষা দিতে হয়েছে। “গত তিন দিন ধরেই ক্যাম্পাস পানির নিচে ছিল। তারপরও বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

পরীক্ষার্থীরা জানান, কলেজে জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। সামান্য বৃষ্টিতেই পুরো ক্যাম্পাস পানিতে তলিয়ে যায়। এতে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয় এবং ঝুঁকি তৈরি হয়। তারা দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানান।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভুঁইয়া বলেন, “জলাবদ্ধ ক্লাসরুমে পরীক্ষা নেওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যাই এবং শিক্ষার্থীদের অন্য কক্ষে, বিশেষ করে দ্বিতীয় তলায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করি।”

তিনি আরো জানান, প্রায় ২০ বছর ধরে এই জলাবদ্ধতার সমস্যা বিদ্যমান। বিসিক ও আশপাশের আবাসিক এলাকার পানি কলেজে ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি করে। সমস্যা সমাধানে ড্রেন নির্মাণের জন্য প্রায় ৪০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে, তবে এখনো কাজ শুরু হয়নি। বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২৮ এপ্রিল একটি সংবাদ প্রকাশ করা হয় ‘বেঞ্চে পা তুলে পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা’।

এইচআর

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার