হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাস উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, নিহত ১

জেলা প্রতিনিধি, কুমিল্লা

দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি শহীদনগরের গৌরীপুরে একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে ১০ কিলোমিটারব্যাপী যানজট সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকেই চরম দুর্ভোগে পড়েছে ঢাকা ও চট্টগ্রামমুখী যাত্রীরা।

যানজটের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি আমীরাবাদ হাইওয়ে থানার ইনচার্জ রাশেদ খান চৌধুরী। বাস দুর্ঘটনায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খালিয়াকান্দির ফারুক হাওলাদারের স্ত্রী শিল্পী বেগম (২৫) নিহত হয়েছেন বলে জানান তিনি।

শনিবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে গৌরীপুর এলাকায় ঢাকামুখী ও চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ এই যানজট সৃষ্টি হয়।

নোয়াখালী থেকে ঢাকায় যাচ্ছেন দৈনিক আমার দেশ-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি আশরাফুল আমিন । তিনি বলেন, গৌরীপুর থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত যানজট। কখন ঢাকায় পৌঁছাবো বলতে পারছি না। হাইওয়ে পুলিশের কোনো তদারকি চোখে পড়েনি।

ভোর ৭টায় কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে দাউদকান্দির শহীদনগর এলাকায় এক ঘণ্টা বসে আছেন শাহ আলম। তিনি দৈনিক আমার দেশকে বলেন, "গুরুত্বপূর্ণ কাজে ঢাকা যাচ্ছি। এক ঘণ্টায় এক কিলোমিটার এসেছি। শুনেছি শহীদনগরে বাস উল্টে গেছে।

কুমিল্লা আমিরাবাদ হাইওয়ে থানার ইনচার্জ রাশেদ খান চৌধুরী দৈনিক আমার দেশ বলেন, "শনিবার ভোর চারটায় ঢাকামুখী ঈগল পরিবহন দুর্ঘটনা শিকার হয়। এক ঘণ্টার মধ্যে বাসটি সড়ক থেকে সরানো হয়েছে। দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছে। এখন যানজট কমে এসেছে।

টেকনাফ স্থলবন্দর খুলছে, মিয়ানমার থেকে পণ্য আসা শুরু

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

মে দিবসেও ছুটি মিলেনি স্টিল মিল শ্রমিকদের

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই

ছাত্রলীগের দেড় মিনিটের মিছিল

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

অসহায়দের মুখে তৃপ্তির হাসি ফোটাচ্ছে ‘মানবতার ভাতের হাঁড়ি’

গ্যারেজে আগু‌নে পু‌ড়লো ২২‌টি টমটম

দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়: মিয়া গোলাম পরওয়ার

নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ