হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর ও লালবাগ এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন—জেলার মুরাদনগর থানার রাজনগর গ্রামের মনজুরুল ইসলামের ছেলে খলিলুর রহমান মেম্বার, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রুস্তমপুর গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে আরিফ হোসেন ও ভোলা জেলার চরফ্যাশনের ওসমানগঞ্জ গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সিয়াম। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে চৌদ্দগ্রামের কালিকাপুর এলাকায় শুক্রবার দিবাগত রাতে কাভার্ড ভ্যান (ঢাকামেট্টো-ট-১৩-৪১৫৩) কোনো প্রকার সংকেত ব্যবহার না করে সড়কের বাম পাশে দাঁড়ানোর চেষ্টা করে।

একই সময়ে দ্রুতগতির মালবোঝাই ট্রাক (চট্টমেট্রো-ট-১২-০৭৮৬) অসতর্কতায় দাঁড়ানোকালে কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা হেলপার মো. সিয়ামসহ চারজন আহত ও দুটি গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

কিছুক্ষণের মধ্যে দ্রুতগতির অপর একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-২৪১০) দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকের পেছনে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন হেলপার সিয়ামসহ আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া অপর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে মহাসড়কের লালবাগ এলাকায় শুক্রবার দুপুরে লরি ও ট্রাকের সংঘর্ষে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রুস্তমপুর গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে আরিফ হোসেন নিহত হয়েছেন।

নিহত খলিলুর রহমান মেম্বারের ভাতিজা লিটন সরকার বলেন, শুক্রবার সন্ধ্যায় চাচা খলিলুর রহমান মেম্বার, ফুলমিয়া ও মুসলিম উদ্দিন মুরাদনগর রামচন্দ্রপুর থেকে খোলা ট্রাকে ধনিয়া ও সরিষা বোঝাই করে চট্টগ্রামের খাতুনগঞ্জের উদ্দেশে রওনা হন। রাত ১২টার পরে মহাসড়কের কালিকাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার সিয়াম নিহত ও চালকসহ গাড়িতে থাকা চারজন আহত হন।

স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার শেষে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খলিলুর রহমান মেম্বারের মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শুনেছি চিকিৎসাধীন অবস্থায় সেখানে একজনের মৃত্যু হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার শেষে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো ও নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এমএইচ

ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা

কুমিল্লায় ফেলে যাওয়া সেই বাচ্চার অভিভাবকের সঙ্গে যোগাযোগ হয়েছে

রামুতে পানি ভেবে অ্যাসিড পান করে শ্রমিকের মৃত্যু

কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার

নির্যাতনে নিহত স্ত্রীর লাশ মর্গে রেখেই পালিয়েছেন স্বামী

১৩ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নেই ৫ বছর

কুপিয়ে হত্যা এক পরিবারের ৪ জনকে হোমনায় দাফন

লাশ মর্গে রেখে পালালেন স্বামী

ফেনীতে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত

কুমিল্লায় স্কুল শিক্ষার্থীকে গুলি করা সেই পিস্তল উদ্ধার