হোম > সারা দেশ > চট্টগ্রাম

কোস্টগার্ডের অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রায়পুর মেঘনা নদীতে অবৈধভাবে ইলিশ শিকারের অভিযোগে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

‎বুধবার (৮ অক্টোবর) রাত ১০টায় কোস্টগার্ড স্টেশনের একটি দল মেঘনা নদীর রায়পুর অংশে এ অভিযান চালায়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা এবং মাছের মূল্য প্রায় ২০ হাজার টাকা।

‎রায়পুর কন্টিনজেন্ট কমান্ডার মো. হাফিজুল ইসলাম জানান, অভিযানের সময় জেলেরা জাল ও মাছ রেখে পালিয়ে যায়। পরে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আল আমিনের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা মাছ স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

‎সহকারী মৎস্য কর্মকর্তা মো. আল আমিন বলেন, “ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা (৪ থেকে ২৫ অক্টোবর ২০২৫) চলছে। এই সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।”

‎তিনি আরও জানান, নিষেধাজ্ঞা চলাকালীন কোস্টগার্ড ও মৎস্য বিভাগ নদী ও উপকূলে ২৪ ঘণ্টাব্যাপী টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি