হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ,বাবুর্চি দগ্ধ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর তীরে মাছ ধরার ট্রলারে রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে হেমা মাঝি (৫৪) নামে এক বাবুর্চি দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাটে মেঘনা নদীর তীরে মাস্টার মাঝি নামের মাছ ধরার ট্রলারে এ ঘটনা ঘটে।

দগ্ধ হেমা মাঝি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের আলী মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দু’দিন আগে ১২ জন জেলে নিয়ে চেয়ারম্যান ঘাটে ফেরেন মাস্টার মাঝি। পরে ট্রলারের ১১ জেলে বাড়ি চলে যায়। ট্রলারটি পাহারা দিতে থেকে জান হেমা। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ট্রলারে রান্নার সময় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে মুহূর্তের মধ্যে নৌকার কাঠগুলো খুলে আলাদা হয়ে যায়। শব্দ শুনে আশপাশের লোকজন হেমাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। হেমা মাঝির দু’হাত, দু’পা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশের প্রায় ৩৫ শতাংশ আগুনে ঝলসে গেছে।

এ ঘটনায় হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন আরো বলেন, রান্না করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। নদীতে এ ঘটনা ঘটায় এ বিষয়ে নৌ-পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

বুড়িচংয়ে ঘোষণা দিয়ে কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ

সাংবাদিক পরিবারের জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি

জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা

পাঁচলাইশে পুলিশকে জুয়ার তথ্য দেওয়ার সন্দেহে যুবককে রক্তাক্ত জখম

চট্টগ্রামে মন্দির দখল নিয়ে ইসকনের সঙ্গে সাধারণ হিন্দুদের সংঘর্ষ

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার