হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ যাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের হ্নীলা আলীখালি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজি চালক হ্নীলা মৌলভী বাজার পূর্ব পাড়ার মো. সেলিমের ছেলে মো. ফারুক, টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন।

হাইওয়ে পুলিশের ওসি ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী ট্রাক সিএনজির পেছনে ধাক্কা দিলে সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে টেকনাফ মডেল থানায় নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের পক্রিয়া চলছে।

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল