হোম > সারা দেশ > চট্টগ্রাম

গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল শিশুর

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে ১০ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসেনাত ওই এলাকার পশু চিকিৎসক আবু নোমান ওসমানীর শিশু কন্যা।

নিহত শিশুর স্বজনরা জানায়, সোমবার বিকেলে শিশু কন্যা ওয়াসেনাতকে সাথে নিয়ে লিচু খাচ্ছিলেন পশু চিকিৎসক বাবা আবু নোমান ওসমানী। এসময় হঠাৎ একটি লিচুর বিচি গলায় আটকে গিয়ে চটফট করছে শিশুটি। পরিবারের সদস্যরা শিশুটির গলায় আটকে যাওয়া বিচিটি বের করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুকন্যা ওয়াসেনাতকে মৃত ঘোষণা করেন।

সোমবার রাত ৯টার দিকে বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে নিহত শিশু ওয়াসেনাতের নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এএস

পাহাড়ধসে দুই জেলায় মৃত্যুর মিছিল

বান্দরবানে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে বিজিবি

বাঁশখালীতে আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার

বিএনপি ক্ষমতায় এসে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে

গোমতীর দুই পাড়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাজেকে আটকাপড়া ৭৮ পর্যটক ফিরলেন বিশেষ ব্যবস্থায়

কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি ৫ লাখ মানুষ

চট্টগ্রামে প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে তরুণী আটক

জঙ্গল সলিমপুরে উদ্ধার তৎপরতায় ইউএনও