হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতির আক্রমণে প্রাণ গেল শিশুর, লাশ নিয়ে সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে আরমান জাওয়াদ নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির লাশ নিয়ে সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন।

শনিবার সকাল ৬টা থেকে পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের দৌলতপুর স্কুল এলাকায় অবরোধ করেন তারা। এতে দেখা দিয়েছে তীব্র যানজট।

এর আগে, শুক্রবার রাতে উপজেলার বড়উঠান শাহমীরপুর জমাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরমান একই এলাকার মোহাম্মদ ইবরাহিমের ছেলে।

নিহতের বাবা ইবরাহিম বলেন, হাতির আক্রমণে বাচ্চাটি মারা যায়। গুরুতর আহত হয়ে আমার স্ত্রী খদিজা বেগম চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমার সন্তানের প্রাণের বিনিময়ে হলেও হাতি নিরসনে সমাধান আসুক।

অবরোধকারীরা বলেন, হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনের স্থায়ী সমাধান না আসা পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না। প্রশাসন, বনবিভাগ ও কেপিজেডের লোকজন এখানে এসেই আমাদের সমাধান দিতে হবে।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলে গিয়ে আপাতত বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ সরানোর চেষ্টা করছে পুলিশ।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭