হোম > সারা দেশ > চট্টগ্রাম

জায়গা নিয়ে বিরোধ: বাঁশখালীতে ইটের আঘাতে গৃহবধূকে হত্যা

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে রিপু আক্তার (৩০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাথারিয়া ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাঁশখালী পৌরসভার লস্কর পাড়া এলাকার জনৈক নূর মোহাম্মদ মিয়ার স্ত্রী রিপু আক্তার গত মঙ্গলবার তার বাবার বাড়ি কাথারিয়ায় বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে চাচাতো ভাইয়ের সঙ্গে জায়গা-জমি সংক্রান্তে কথা-কাটাকাটি হলে চাচাতো ভাই শহীদুল্লাহ তাকে ইট দিয়ে জোরে আঘাত করে। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

নিহত রিপু আক্তার এক কন্যা সন্তানের জননী।

রিপু আক্তারের ভাবি হাসিনারা বেগম জানান, সকালে আমাদের পরিবারের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে ফরিদ আহমদ ও তার ছেলে শহীদুল্লাহ রিপু আক্তারকে ইট দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হন। তাকে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. হামিদা আক্তার বলেন, কাথারিয়া এলাকায় মারামারির ঘটনায় রিপু আক্তার নামে এক গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঁচ দফা বৈঠকেও সুরাহা হয়নি চসিক বন্দরের গৃহকর বিরোধ

মাতামুহুরি নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

২০ হাজার টাকা চাঁদা দাবি, ৯৯৯ ফোন দিয়ে চাঁদাবাজ গ্রেপ্তার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

নিরাপত্তার জন্য কামান দেওয়া লাগলে কামান দেব: রেঞ্জ ডিআইজি

হাদির হত্যাকারীদের ফেরত আনার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে অভিযানে বন্ধ বায়েজিদ লিংক রোড

দেয়াল চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু, ভাই আহত

কারবারিদের আস্তানায় মিলল সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা

লক্ষ্মীপুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার