হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-কক্সবাজার রুটে শ্যামলী পরিবহনের হেলপার নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জ প্রভাতী নিউজ এজেন্সির পত্রিকা বিলিকারক এনামুল হক মজুমদারের ভাগিনা শরিফ হোসেন (৩০) ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন।

১৮ অক্টোবর, ২০২৫ থেকে তার কোনো খোঁজখবর পায়নি পরিবার। তিনি ঢাকা-কক্সবাজার রুটে শ্যামলী পরিবহনে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

নিখোঁজ শরিফ হোসেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া, মনিনাগ মজুমদার বাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে নিখোঁজ শরিফের বোন রোজিনা আক্তার ঢাকার সূত্রাপুর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৮ অক্টোবর সকাল ১০টার দিকে বাড়ি থেকে হাজীগঞ্জ বাজার হয়ে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।

তার পরিবার নিখোঁজ শরিফের সন্ধান চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব মহলের সহযোগিতা চেয়েছে। সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৮৩১-৪৬১২১৪।

চবি ছাত্রদল সাধারণ সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী