হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে ১৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে সাড়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার দুপুরে জেলার সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।

গ্রেপ্তার মো. নুরুজ্জামান রাসেল (২৮) চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার সতঘড়ি এলাকার মো. মাসুদুর হাসানের ছেলে।

জানা যায়, দুপুরে র‍্যাবের একটি দল ওই এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে।

এ সময় একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে পিকআপটি আটক করে চালকের সিটের নিচের শপিং ব্যাগ থেকে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাবড়ি উদ্ধার ও চালককে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি র‍্যাবকে জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন মাদক বিক্রেতা ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক দাম ৫৩ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

এমই

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম