হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো, ওয়ালিদ আল তাসনিম (১৬) ও শাহাদাত গোসেন সামি (১৫)। এ ঘটনায় মো. তানভীর জয় (১৪) আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত দুইজন ও আহতের বাড়ি পটিয়া উপজেলার কচুয়াই ১নং ওয়ার্ডে।

শনিবার বেলা পৌনে ১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহামড়কের পটিয়া আনসার ক্যাম্প এলাকায় ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, হাইওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, তিন বন্ধু মিলে কচুয়াই ১নং ওয়ার্ডের বাড়ি থেকে মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল ১৩ ০৮৭৬) যোগে কমলমুন্সিরহাট এলাকায় মিষ্টি খাওয়ার জন্য বের হয়েছিলেন। পথিমধ্যে মহাসড়কের পটিয়া আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস (চট্ট মেট্টো ব ১১-০৩৮২) এসে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সুসিতা দে বলেন, তিনজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আরেকজনকে চমেকে প্রেরণ করা হয়েছে।

নিহতের পরিবার সূত্র জানায়, ওয়ালিদ আল তাসনিম পটিয়া পৌরসদরের আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণি এবং শাহাদাত হোসেন সামি উপজেলার কচুয়াই চক্রমালা কৃষি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। আহত মো. তানভীর একই স্কুলের ৯ম শ্রেণির ছাত্র।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

জেডএম

অস্ত্রসহ বড় সাজ্জাদ-রায়হান গ্রুপের দুই সহযোগী আটক

শাহরাস্তিতে বিনামূল্যে ৪ শতাধিক রোগীর চক্ষু চিকিৎসা

হোটেল থেকে গাঁজাসহ ছাত্রলীগ নেতা আরিফ আটক

শিশুদের নিরাপত্তায় ডে-কেয়ার সেন্টার করার ঘোষণা চসিক মেয়রের

রামিসা হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, কর্ণফুলী নদীতে অবমুক্ত

চট্টগ্রামে ১০ তলা ভবনের লিফট থেকে যুবকের লাশ উদ্ধার

সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগে চট্টগ্রাম-১০ আসনে পরিবর্তন

উৎসবমুখর পরিবেশে চলছে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন

কুমিল্লায় বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ যুবক আটক